RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

ইসরায়েলের হামলায় লেবাননের চার সেনা নিহত

ছবিঃ সংগৃহীত

দখলদার ইসরায়েলের হামলায় লেবাননের সেনাবাহিনীর চার সেনা নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে দুই শতাধিক মানুষ নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এই নিহতদের মধ্যে চার লেবাননি সেনাও আছে।

গতকাল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি করে। এরপর ইরানে হামলা বন্ধ করে দেয় মার্কিনি ও ইসরায়েলিরা। সঙ্গে ইরানও তাদের পাল্টা হামলা বন্ধ করে দেয়।

যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুদ্ধবিরতির ঘোষণার সময় জানান, লেবাননও এ যুদ্ধবিরতির অংশ হবে। কিন্তু ইসরায়েরি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটি অস্বীকার করেন।

এরপর ইসরায়েলি সেনারা লেবাননে ব্যাপক হামলা শুরু করে। এতে দুইশরও বেশি মানুষ নিহত হন।

যুদ্ধে ৩ হাজারের বেশি ইরানি নিহত

ইরানে এক মাসের বেশি সময়ের ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে দেশটিতে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।

বৃহস্পতিবার ইরানের ফরেনসিক বিভাগের প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরানজুড়ে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

দেশটির ফরেনসিক বিভাগের প্রধান বলেছেন, নিহতদের মধ্যে ৪০ শতাংশের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের জন্য ফরেনসিক পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন তিনি।

ইরানি কর্তৃপক্ষ বলছে, ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা বিমান হামলায় দেশটির সামরিক ও কৌশলগত স্থাপনার পাশাপাশি বেসামরিক জানমালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ, ইরানের স্পষ্ট বার্তা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী বাদশা এগিয়ে

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, নিহত ২০৩

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

অনলাইন গেমের টাকার জন্য মাকে মারধর, ভিডিও ভাইরাল

বৈসু উৎসবে মেতে উঠেছে খাগড়াছড়ি

ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক

৯৯ ও ১০০তম অস্কার আসরের দিনক্ষণ চূড়ান্ত

১০

কুড়িগ্রামে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, দুই বাইকার আটক

১১

বগুড়া-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১২

ইসরায়েলের হামলায় লেবাননের চার সেনা নিহত

১৩

গাইবান্ধায় ৫ শ লিটার তেল জব্দ, ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড

১৪

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

গাইবান্ধায় পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে আহত ৩

১৬

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পৌছালেন ক্রীড়া প্রতিভা সাকিব; সাঁতরে পার হলেন যমুনা

১৭

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

১৮

কুড়িগ্রামে প্রথম বারের মতো পিয়াজের বীজ উৎপাদন

১৯

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ডিজেল জব্দ, আটক ১

২০