RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পৌছালেন ক্রীড়া প্রতিভা সাকিব; সাঁতরে পার হলেন যমুনা

ছবিঃ আরসিটিভি

মাদকের বিরুদ্ধে সচেতনা তৈরী করতে এবং দিনাজপুরের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দৌড়ে এবং মাঝপথে যমুনা নদী সাতরে পার হয়েছেন দিনাজপুরের ছেলে অ্যাথলেট সাখাওয়াত হোসেন সাকিব।

আজ বুধবার বিকেলে তিনি দিনাজপুরের জিরো পয়েন্টে এসে পৌছান। তার সাথে সাইকেলে একই পথ পাড়ি দিয়েছেন তার বন্ধু সাইকেলিস্ট রাব্বি।

বিকেলে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাকে সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু প্রমুখ।

এর আগে গত ২ এপ্রিল সাকিব ঢাকার জিরো পয়েন্ট থেকে বিশেষ এই দৌড় শুরু করেন। মাদককে না বলুন এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে সাকিব ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে অতিক্রম করেন। অভিযানের অংশ হিসেবে তিনি সাঁতরে পার হন যমুনা নদী, যা ইতোমধ্যে সর্বত্র ব্যাপক সাড়া ফেলেছে। গত ৪ এপ্রিল সকাল সোয়া ৯ টায় তিনি যমুনা নদীতে সাঁতার শুরু করেন। টানা ৩ ঘন্টা সাঁতার শেষে দুপুর ১২ টা ৭ মিনিটে এই নদী পার হন।

সাকিবের এই সাহসী উদ্যোগ, তার অদম্য স্পৃহা ও ক্রীড়া নৈপুন্যকে দেশবাসীর সামনে তুলে ধরতে পূর্ণ সমর্থন ও পৃষ্টপোষকতা প্রদান করেছে দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পাটোয়ারী বিজনেস হাউস’।

দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী জানান, তরুণদের প্রতিভা বিকাশে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তরুণরা মাদকের বিরুদ্ধে প্রচারনায় নেমেছে। পাশাপাশি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির, দিনাজপুরের লিচু ও পর্যটনকে বিশ্বদরবারে তুলে ধরতেও কাজ করছে। এমন তরুণদের সাথে আমরা সবসময় পাশে থাকতে চাই, পাশে রাখতে চাই।

সাখাওয়াত হোসেন সাকিব বলেন, আমার স্বপ্ন ছিল মাদকের বিরুদ্ধে ঢাকা থেকে দিনাজপুরে দৌড়ে আসবো। সেটা সম্পন্ন করতে পেরেছি। ঢাকা থেকে দিনাজপুর ৩৬০ কিলোমিটার দৌড়ে এসেছি। আমার স্বপ্ন আর বড় ইভেন্ট করার, যেটা এখন গোপন থাকবে। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় যে আমি অনেক মানুষের প্রশংসা পেয়েছে, সাপোর্ট পেয়েছি।

তার বন্ধু সাইকেলিষ্ট রাব্বি বলেন, আমাদের যে স্বপ্ন ছিল তা পুরন হয়েছে। আমরা শুধু দিনাজপুরের জন্য নয়, দেশের জন্য কিছু করতে চাই। এজন্য তরুণ সমাজকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ, ইরানের স্পষ্ট বার্তা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী বাদশা এগিয়ে

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, নিহত ২০৩

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

অনলাইন গেমের টাকার জন্য মাকে মারধর, ভিডিও ভাইরাল

বৈসু উৎসবে মেতে উঠেছে খাগড়াছড়ি

ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক

৯৯ ও ১০০তম অস্কার আসরের দিনক্ষণ চূড়ান্ত

১০

কুড়িগ্রামে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, দুই বাইকার আটক

১১

বগুড়া-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১২

ইসরায়েলের হামলায় লেবাননের চার সেনা নিহত

১৩

গাইবান্ধায় ৫ শ লিটার তেল জব্দ, ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড

১৪

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

গাইবান্ধায় পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে আহত ৩

১৬

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পৌছালেন ক্রীড়া প্রতিভা সাকিব; সাঁতরে পার হলেন যমুনা

১৭

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

১৮

কুড়িগ্রামে প্রথম বারের মতো পিয়াজের বীজ উৎপাদন

১৯

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ডিজেল জব্দ, আটক ১

২০