RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় আজ

ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার রায় আজ। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন দুপুরে এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন। বর্তমানে আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-২। এ সময় ‘পালানোর চেষ্টা’ করার সময় ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পরদিন আদাবর থানায় র‌্যাবের হাবিলদার মশিউর রহমান অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

তদন্ত শেষে আদাবর থানার এসআই জাহিদ হাসান গত বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এই মামলায় জামিনে থাকলেও, ওসমান হাদি হত্যা ঘটনার পর থেকে ফয়সাল করিম আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ফয়সাল করিমকে প্রধান আসামি করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কুড়িগ্রামে প্রথম বারের মতো পিয়াজের বীজ উৎপাদন

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ডিজেল জব্দ, আটক ১

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

সিঙ্গেল নিলেন না মিলার, এক রানেই হারল দিল্লি

১৮ দিনে বনলতা এক্সপ্রেসের আয় কত?

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় আজ

১০

লিভারপুলকে উড়িয়ে সেমির পথে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

১১

আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু

১২

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা

১৪

আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

১৫

রংপুরসহ ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

১৬

সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যার রায়, ট্রাইব্যুনালে ৬ আসামি

১৭

১০ জনের বার্সেলোনাকে হারিয়ে এগিয়ে গেল অ্যাতলেটিকো

১৮

হরমুজ প্রণালি আবারও বন্ধ, ফিরে গেল তেলবাহী জাহাজ

১৯

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

২০