RCTV Logo বিনোদন ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

সাইফ আলি খানের ওপর হামলাকারী হিসেবে কাকে চূড়ান্ত করল মুম্বাই পুলিশ?

ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে শরিফুল ইসলাম শাহজাদকেই চূড়ান্ত করেছে মুম্বাই পুলিশ।

বুধবার মুম্বাইয়ের আর্থার রোড জেলে এই শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের দাবি, তাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে, শরিফুলই সেই রাতে সাইফের অভিজাত বাড়ির ১২ তলায় চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন। ‘ফেশিয়াল রিকগনিশন টেস্ট’-এর মাধ্যমে ইতোমধ্যে সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে তার মুখের মিলের প্রমাণ পেয়েছে পুলিশ। পাশাপাশি সাক্ষীরা এদিন জেলে এসে শরিফুলকে শনাক্ত করেছেন।

জানা গেছে, আদালতের নির্দেশে বুধবার আর্থার রোড সংশোধনাগারের সিনিয়র কারা কর্মকর্তার কার্যালয়ে এই শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন সাইফ আলি খানের বাড়ির কর্মচারী আরিয়ামা ফিলিপ এবং অভিনেতার ছেলে জেহর দেখভালের দায়িত্বে থাকা জুনু। এই দুই নারীই সেই রাতে শরিফুলকে দেখেছিলেন জেহর ঘরের বাইরে। তাদের সামনেই সাইফের ওপর হামলা চালান শরিফুল।

এর আগে, ৩১ জানুয়ারি মুম্বাই পুলিশ শরিফুলের ‘ফেশিয়াল রিকগনিশন টেস্ট’ করে। এতে তারা প্রমাণ পায়, সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তি এবং আটক শরিফুল একই ব্যক্তি।

মুম্বাই পুলিশের দাবি, তারা শরিফুলের বিরুদ্ধে নানা প্রমাণ পেয়েছে। বাংলাদেশ থেকে তিনি ভারতে এসে কলকাতার বিভিন্ন স্থানে থেকেছেন, তার প্রমাণও মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি ভোরে সাইফের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে এক যুবক। একপর্যায়ে অভিনেতা টের পেয়ে ওই ব্যক্তিকে বাধা দিতে গেলে ছুরিকাঘাতের শিকার হন। এরপর রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ১৮ জানুয়ারি মুম্বাইয়ের ঠাণের একটি স্থান থেকে শরিফুলকে গ্রেফতার করে পুলিশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০