RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৫ টি ভারতীয় গরু আটক

ছবিঃ আরসিটিভি

পঞ্চগড় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬-বিজিবি)র পৃথক দুটি অভিযানে পৌনে পাচ লক্ষ টাকা মূল্যমান ৫ টি অবৈধ ভারতীয় গরু আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুরে ঠাকুরগাঁও সেক্টরের অধিনস্থ নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায় সোমবার ৫ টা ৩০ মিনিটে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সুয়েরপাড় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে গরু গুলো আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে বড়শশী বিওপির নিয়মিত ও বিশেষ টহল দল সুবেদার মো. একাব্বর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৭৭৭/এমপি হতে গতকাল রাত পৌনে ৩টায় আনুমানিক  ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা কাজীপাড়া নামক স্থানে ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন অবস্থায় ৪টি (২টি বলদ ও ২টি ষাড়)গরু আটক করে। বিজিবি জানায়,আটক হওয়া  গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ টাকা।

এর আগে একইদিন পৃথক আরেকটি অভিযানে (সোমবার)রাত সাড়ে ৯টায় জেলার বোদা থানাধীন অমরখানা এলাকার চোরাকারবারিদের পাচার করে আনা অপর ১ টি ভারতীয় অবৈধ গরু সর্দারপাড়া বিওপির নিয়মিত টহল দল হাবিলদার মো. ছায়েদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৮/২১ এস ও ৭৭৯/এমপি এর মধ্যবর্তী স্থানে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭০হাজার টাকা ধরা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো সিরাজুল ইসলাম অভিযানের বিষয় নিশ্চিত করে বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা (এস আই পি) ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৃথক দুটি অভিযানে মোট ৫ টি চোরাচালানকৃত ভারতীয় গরু আটক করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৫ টি ভারতীয় গরু আটক

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

সংসদে আরও ৮ বিল পাশ

দেবীগঞ্জে বিএনপি নেতার উপর হামলার অভিযোগ,ছাত্রদল নেতাকে কারন দর্শাও নোটিশ

নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

র‌্যাবের অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেঙে পড়ল কুড়িগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ, অল্পের জন্য প্রাণ রক্ষা

রংপুরসহ ৩ বিভাগে রাতের মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস; বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

১০

পেছাল স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান

১১

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

রিমান্ড ও জামিন না মঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

১৩

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

১৪

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওযার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

১৫

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

১৬

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

১৭

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

১৮

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

১৯

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

২০