RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৭:২০ অপরাহ্ন

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এই ঘটনায় তার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফেরা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ, আগামী ৭ মে সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্টে হাজির হতে হবে এই কিংবদন্তি ব্যাটারকে। দ্য সানডে গার্ডিয়ান লাইভ জানিয়েছে, গত ৫ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনির মারৌব্রা এলাকায় গ্রেপ্তার হন ওয়ার্নার। সেদিন রুটিন চেকপোস্ট বসিয়ে চালকদের শ্বাস পরীক্ষা করছিল পুলিশ। ওয়ার্নার সেই এলাকা দিয়ে একটি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।

পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন ওয়ার্নার কিন্তু ব্যর্থ হন। মদ্যপ অবস্থায় তিনি ড্রাইভ করছিলেন বলে ধরা পড়েন প্রাথমিক পরীক্ষায়। তাকে মারৌব্রা থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তার দ্বিতীয়বার পরীক্ষা হয়। নিউ সাউথ ওয়েলস রাজ্যের নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ওয়ার্নারের দেহে। ‘মিড-রেঞ্জ ড্রিঙ্ক ড্রাইভিং’ অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে।

এদিকে পিএসএলে করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়ার্নার। টুর্নামেন্টের মাঝে বিরতির সুযোগে সিডনিতে নিজের বাড়িতে গিয়েছিলেন তিনি। এরইমধ্যে, নিজ দেশে গ্রেপ্তার হন অসি তারকা।

এই খবরে বেশ চিন্তায় পড়েছে করাচি কিংস। আগামী ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে দলটির। সেই ম্যাচের আগেই পাকিস্তানে পৌঁছুতে পারবেন কি না অধিনায়ক, তা নিয়ে দুর্ভাবনা চলছে কিংস শিবিরে।

আপাতত ওয়ার্নারভক্ত ও করাচি কিংস সমর্থকদের জন্য সুখবর যে, আদালতের শুনানির তারিখ পর্যন্ত জামিনে রয়েছেন ওয়ার্নার। আইনি জটিলতায় না পড়লে দলের হয়ে খেলার জন্য পাকিস্তানে ফিরতে পারেন তিনি। তবে এমন পরিস্থিতিতে ওয়ার্নারের ব্যাট কতটা হাসতে পারে তা এখন ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৫ টি ভারতীয় গরু আটক

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

সংসদে আরও ৮ বিল পাশ

দেবীগঞ্জে বিএনপি নেতার উপর হামলার অভিযোগ,ছাত্রদল নেতাকে কারন দর্শাও নোটিশ

নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

র‌্যাবের অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেঙে পড়ল কুড়িগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ, অল্পের জন্য প্রাণ রক্ষা

রংপুরসহ ৩ বিভাগে রাতের মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস; বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

১০

পেছাল স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান

১১

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

রিমান্ড ও জামিন না মঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

১৩

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

১৪

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওযার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

১৫

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

১৬

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

১৭

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

১৮

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

১৯

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

২০