RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৬, ৭:০১ অপরাহ্ন

র‌্যাবের অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৭২ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ০৭ এপ্রিল ২০২৬ তারিখে র‌্যাব-১৩ এর সিপিসি-৩ (গাইবান্ধা ক্যাম্প) এবং সিপিসি-১ (দিনাজপুর ক্যাম্প) এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের দুটি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা মোট ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৭২,০০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

মোঃ মহারাজ মীর (৪৫), পিতা: মোঃ সুলতান মীর, সাং: আরুয়া সোনাগাঁও, থানা: রাজাপুর, জেলা: ঝালকাঠি। মোঃ সাহাদত হোসেন (৩৬), পিতা: মোঃ সামসুল আলম, সাং: মাসিমপুর, থানা: কোতয়ালী, জেলা: দিনাজপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে গাইবান্ধা ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৫ টি ভারতীয় গরু আটক

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

সংসদে আরও ৮ বিল পাশ

দেবীগঞ্জে বিএনপি নেতার উপর হামলার অভিযোগ,ছাত্রদল নেতাকে কারন দর্শাও নোটিশ

নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

র‌্যাবের অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেঙে পড়ল কুড়িগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ, অল্পের জন্য প্রাণ রক্ষা

রংপুরসহ ৩ বিভাগে রাতের মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস; বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

১০

পেছাল স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান

১১

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

রিমান্ড ও জামিন না মঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

১৩

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

১৪

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওযার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

১৫

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

১৬

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

১৭

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

১৮

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

১৯

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

২০