RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

ছবিঃ সংগৃহীত

তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস হয়েছে জাতীয় সংসদে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে এসব বিল সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিলগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬।

অধিবেশনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬ উত্থাপিত আকারে পাসের প্রস্তাব করা হলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

এরপর স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন ২০২১ সংশোধনের লক্ষ্যে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬’ সংসদে উত্থাপন করেন। বিলটির ওপর কোনো দফাওয়ারি সংশোধনী না থাকায় এটি দ্রুত বিবেচনার জন্য গ্রহণ করা হয় এবং কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬’ উত্থাপনের অনুমতি প্রার্থনা করেন।

তিনি জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট আইন ২০১৮ সংশোধনের লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে। বিলটির ২ থেকে ১১ নম্বর দফাগুলো কোনো সংশোধনী ছাড়াই হাউসে গৃহীত হয় এবং অবশেষে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরসহ ৩ বিভাগে রাতের মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস; বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

পেছাল স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিমান্ড ও জামিন না মঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওযার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

১০

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

১১

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

১২

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

১৩

জামিনে মুক্তি পেলেন জামায়াতকর্মী বিবি সাওদা

১৪

কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা

১৫

ট্রাম্পের আল্টিমেটামে আরও বাড়ল তেলের দাম

১৬

নীলফামারীতে শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা 

১৭

কক্সবাজারে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে তোড়জোড়

১৮

রান আউট বিতর্কের জেরে রক্তাক্ত ক্রিকেট মাঠ, ছুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু

১৯

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

২০