RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

ছবিঃ সংগৃহীত

বিপদ, বায়ার্ন মিউনিখের বিপক্ষে আজ রাতের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের ছয় খেলোয়াড় শৃঙ্খলাজনিত সংকটের মুখে। একটি হলুদ কার্ড তাদেরকে ছিটকে দিতে পারে পরের সপ্তাহের দ্বিতীয় লেগ থেকে। এরা কোনো সাধারণ খেলোয়াড় নয়, দলের বড় কিছু তারকাও আছেন।

আক্রমণভাগের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপে উভয়কেই পরের লেগে হারানোর ঝুঁকিতে আলভারো আরবেলোয়া। তারা কোনো হলুদ কার্ড দেখলেই হলো, ফিরতি লেগে নিষিদ্ধ থাকবেন।

এছাড়া জুড বেলিংহাম, আলভারো কারেরাস, ডিন হুইসেন ও অরেলিন শুয়োমেনিও নিষেধাজ্ঞার শাস্তি থেকে একটি কার্ড দূরে। রদ্রিগোও এই তালিকায় আছেন, কিন্তু দীর্ঘমেয়াদী চোটে তিনি খেলবেন না।

এই খেলোয়াড়রা স্কোয়াডের প্রাণ। তাদের ওপর ভর করেই নকআউট পর্বে রিয়াল। বড় প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে হুইসেন, শুয়োমেনি, ভিনিসিয়ুস ও এমবাপে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরম্যান্স করছেন।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি বাধা টপকাতে মাদ্রিদ ক্লাবকে সাহায্য করেছেন ভিনিসিয়ুস। দুটি গোল করেছেন তিনি। এমবাপেও দারুণ ফর্মে। এই বায়ার্নের বিপক্ষে সাত ম্যাচ খেলে তিনটি গোল ও এক অ্যাসিস্ট তার। তাই এই ম্যাচে বেশ সতর্ক হয়ে খেলতে হবে এই দুই তারকাকে।

ইংলিশ রেফারি মাইকেল অলিভার এই ম্যাচের দায়িত্বে। এই চ্যাম্পিয়ন্স লিগে তিনি সাত ম্যাচে প্রতি খেলায় গড়ে ৪.৪টি হলুদ কার্ড বের করেছেন। এর মধ্যে পিএসভি ও অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচে সাতবার বুকিং ছিল। প্রতি ম্যাচে গড়ে ২৩.৫৬ ফাউল হয়েছে, যা তার কঠোর ম্যাচ পরিচালনার প্রমাণ।

রিয়ালের সঙ্গে রেফারিংয়ে সবশেষ ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে কামাভিঙ্গা ও আর্দা গুলারকে বুকড করেন অলিভার। সেই ম্যাচে এমবাপের চার গোলে ৪-২ ব্যবধানে জিতেছিল রিয়াল।
বায়ার্ন মিউনিখেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড় আছেন। ডিফেন্ডার ডায়োট উপামেকানো ও কনরাড লাইমার একটি হলুদ কার্ড দেখলেই দ্বিতীয় লেগে খেলতে পারবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরসহ ৩ বিভাগে রাতের মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস; বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

পেছাল স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিমান্ড ও জামিন না মঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওযার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

১০

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

১১

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

১২

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

১৩

জামিনে মুক্তি পেলেন জামায়াতকর্মী বিবি সাওদা

১৪

কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা

১৫

ট্রাম্পের আল্টিমেটামে আরও বাড়ল তেলের দাম

১৬

নীলফামারীতে শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা 

১৭

কক্সবাজারে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে তোড়জোড়

১৮

রান আউট বিতর্কের জেরে রক্তাক্ত ক্রিকেট মাঠ, ছুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু

১৯

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

২০