RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুলে আলোচনায় এসেছেন এক স্কুলশিক্ষক। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক নিজের ধানক্ষেতে এ নকশা ফুটিয়ে তুলেছেন।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে নিজস্ব প্রায় ১৭ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করছেন জাফর সাদিক। এর মধ্যে ব্রি ধান-১১৩ ব্যবহার করে বেগুনি রঙের ধানের চারা লাগিয়ে তিনি জাতীয় স্মৃতিসৌধের আকৃতি ফুটিয়ে তুলেছেন। দূর থেকেই স্পষ্ট দেখা যায় এই নকশা।

আগেও জাফর সাদিক ধানক্ষেতে জাতীয় ফুল, জাতীয় পতাকা এবং বাংলাদেশের মানচিত্রের নকশা তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন। পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি তার রয়েছে গভীর অনুরাগ। নিয়মিত পাঠদানের পাশাপাশি তিনি নিজেই জমিতে চাষাবাদ করেন এবং সৃজনশীল কাজের মাধ্যমে দেশপ্রেম তুলে ধরার চেষ্টা করছেন।

স্থানীয়রা তার এ উদ্যোগকে অনুপ্রেরণাদায়ক মনে করছেন। এসএসসি পরীক্ষার্থী রাকিব হাসান, শরিফ উদ্দিন ও আমিনুল ইসলাম বলেন, দূর থেকে এখানে দেখতে এসেছি। ধানক্ষেতে এমন নকশা দেখে খুব ভালো লাগছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, একজন শিক্ষক হয়ে কৃষিকাজে এমন সৃজনশীলতা দেখানো সত্যিই অনুপ্রেরণা দেয়। তিনি আমাদের এলাকার গর্ব।

জাফর সাদিক বলেন, শিক্ষকতা আমার পেশা ও নেশা। আর দেশপ্রেম আমার বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষি ক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছি। বিদ্যালয়ে আমি বইয়ের মাধ্যমে ইতিহাস শেখাই, আর মাঠে মাটির মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করি।

উলিপুর-রাজারহাট সড়কের পাশে অবস্থিত তার এই ধানক্ষেত প্রতিদিন শত শত মানুষের নজর কাড়ছে। অনেক পথচারী থেমে ছবি তুলছেন এবং স্বাধীনতার রক্তঝরা ইতিহাস স্মরণ করছেন। জাফর সাদিক বলেন, মানুষের আগ্রহই আমার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

পেছাল স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিমান্ড ও জামিন না মঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওযার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

১০

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

১১

জামিনে মুক্তি পেলেন জামায়াতকর্মী বিবি সাওদা

১২

কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা

১৩

ট্রাম্পের আল্টিমেটামে আরও বাড়ল তেলের দাম

১৪

নীলফামারীতে শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা 

১৫

কক্সবাজারে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে তোড়জোড়

১৬

রান আউট বিতর্কের জেরে রক্তাক্ত ক্রিকেট মাঠ, ছুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু

১৭

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

১৮

চকবার আইসক্রিম তৈরির রেসিপি জেনে নিন

১৯

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরানি ড্রোন, ১৫ সেনা আহত

২০