RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

নীলফামারীতে শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর ডিমলায় এক নবম শ্রেণির শিক্ষার্থীকে ভুট্টা খেতে আটকিয়ে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সোমবার (৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলি সরকার।

আসামিরা হলেন- উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে কাজল রানা (২১) ও বরকত আলীর ছেলে মুন্না ইসলাম মান্নান (২৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করছেন। গতকাল রোববার ভুক্তভোগীর মা ও নানি চিকিৎসার জন্য রংপুরে যায়। এসময়ে ভুক্তভোগী বাড়িতে একা ছিলেন। পরে দুপুরের দিকে আসামীরা তাকে ফুসলিয়ে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে ধর্ষণ করেন। পরে সন্ধ্যার দিকে সে চিৎকার করলে স্থানীয়রা তা শুনে ছুটে আসেন। এসময়ে আসামীরা স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা  তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগীর নানী বাদি হয়ে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, এঘটনায় ভুক্তভোগীর নানি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন । ভুক্তভোগীর জবানবন্দি ও ডাক্তারি  পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা আসামীদের গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত রেখেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

পেছাল স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিমান্ড ও জামিন না মঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড ভেঙে যাওযার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

হামলা চালাবে ইরান, ভয়ে বন্ধ দুই দেশের সংযোগ সেতু

চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে ও ভিনিসিয়ুস

১০

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : মন্ত্রী

১১

জামিনে মুক্তি পেলেন জামায়াতকর্মী বিবি সাওদা

১২

কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা

১৩

ট্রাম্পের আল্টিমেটামে আরও বাড়ল তেলের দাম

১৪

নীলফামারীতে শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা 

১৫

কক্সবাজারে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে তোড়জোড়

১৬

রান আউট বিতর্কের জেরে রক্তাক্ত ক্রিকেট মাঠ, ছুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু

১৭

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

১৮

চকবার আইসক্রিম তৈরির রেসিপি জেনে নিন

১৯

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরানি ড্রোন, ১৫ সেনা আহত

২০