স্পোর্টস ডেস্ক 

চ্যাম্পিয়নস লিগে মৃত্যুকূপে দাঁড়িয়ে শীর্ষে আটে ওঠা দলগুলো। পা ফসকালেই দীর্ঘদিনের প্রচেষ্টা জ্বলে যাওয়ার শঙ্কা। যেখানে ৮ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সেলোনা। তার আগেই দলের নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক বার্নাল ও ডিফেন্ডার রোনালদ আরউহো পড়েছেন চোটে।
শনিবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট দুরত্ব বাড়াল হান্সি ফ্লিকের দল। রিয়াদ এয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামের সে ম্যাচের ৩৯তম মিনিটে রোনালদ আরউহোর চোট পাওয়ার তার জায়গায় মাঠে নামেন বার্নাল। দুঃখের ব্যাপার হলো, ২২ মিনিটের বেশি মাঠে টিকতে পারেননি এই ১৮ বর্ষী স্প্যানিয়ার্ড। চোট পেয়ে তাকেও মাঠ ছাড়তে হয়।
রবিবার স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, রোনাল্দ আরউহোর মেডিকেল পরীক্ষার পর জানা গেছে তিনি গোঁড়ালির চোটে পড়েছেন। অন্তত ১০ দিন খেলতে পারবেন না উরুগুয়েন ডিফেন্ডার। একই শঙ্কা বার্নালের বেলাতেও। তার উরুর পেশিতে টান পড়েছে।
বার্সার দুই খেলোয়াড়—বার্নাল ও আরউহো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অংশ নিতে পারবেন না। কোচ ফ্লিক এবং তার স্টাফের এখন একমাত্র লক্ষ্য হবে, কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের জন্য আরউহো ও বার্নালকে ফিট করা।
মন্তব্য করুন