RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারে পরিচালিত অভিযান ব্যর্থ। এ দাবি করেছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রোববার বলেন, মার্কিন ওই অভিযান নস্যাৎ করে দিয়েছি। ইরানের সামরিক বাহিনী দক্ষিণ ইসফাহানে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করেছে। এর মাধ্যমে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

জুলফাগারি আরও বলেন, মার্কিন বাহিনী ইরানের মধ্যাঞ্চলে অনুপ্রবেশ করে ওই পাইলটকে বের করে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সেই সময় ইরানের সশস্ত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে মার্কিন অভিযানকে নস্যাৎ করে দেয়। ইরানের অ্যারোস্পেস ফোর্স, পদাতিক বাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের যৌথ অভিযান সফলভাবে অনুপ্রবেশকারী মার্কিন বিমানগুলোকে বাধা দেয় এবং ধ্বংস করে।

অন্য সূত্র জানাচ্ছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় অন্তত পাঁচ ইরানি নাগরিক নিহত হয়েছেন।

বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারের অভিযানের সময় এ হামলা চালানো হয়।

প্রতিবেদনে কহগিলুয়েহ ও বয়ার-আহমাদ প্রদেশের গভর্নরের বরাত দিয়ে বলা হয়, প্রদেশটির পাহাড়ি এলাকা ‘ব্ল্যাক মাউন্টেন’ অঞ্চলে হামলায় ওই পাঁচজন নিহত হয়।

আর রোববার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পাহাড়ি এলাকা থেকে এফ-১৫ যুদ্ধবিমানের যে ক্রুকে উদ্ধার করেছে, তিনি গুরুতর আহত।
ট্রাম্প বলেন, অভিযানের সময় ইরানের সামরিক বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছিল এবং উদ্ধারকারী দলকে খুঁজে বের করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় খুব কমই পরিচালিত হয়। মানুষ ও সামরিক সরঞ্জামের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তাই এমন অভিযান সচরাচর দেখা যায় না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

আবারও সংসদে মাইক বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি

আতলেতিকো ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ বার্সেলোনায়

১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে রোনালদো

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

এবার মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর

মিঠাপুকুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মার্কিন হামলার পর এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

১০

৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে পানির দামে রিয়াল ফিরছেন নিকো পাজ

১১

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর, সংসদে বিল পাস

১২

ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধ, হামলা ও ভাঙচুর

১৩

রাজশাহীতে হামের ২৬ হটস্পট, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

১৪

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

১৬

ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে নিখোঁজ কুষ্টিয়ার যুবক

১৭

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

১৮

দোকান ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

১৯

রাতের মধ্যেই রংপুরসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০