RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

ছবিঃ সংগৃহীত

জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে রেশনিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল) এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) কারখানায় সার উত্তোলন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম।

এর আগে গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এপ্রিল থেকে জুন এই তিন মাস দেশের সার কারখানাগুলোতে গ্যাস রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার কৌশল নির্ধারণ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘাত জ্বালানি সরবরাহে চাপ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। এ প্রেক্ষাপটে দেশের সার উৎপাদন স্বাভাবিক রাখতে গ্যাস সরবরাহ পরিকল্পনা পুনর্বিন্যাস করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, মে ও জুন মাসে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হতে পারে।

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম বলেন, সরকারি সিদ্ধান্তে প্রাকৃতিক গ্যাস সংকটের কারণে এপ্রিল মাসজুড়ে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে মে মাস থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হলে উৎপাদনে ফেরার আশা রয়েছে।

তিনি জানান, পর্যাপ্ত সার মজুত থাকায় সিলেটবাসীর কোনো ভোগান্তির আশঙ্কা নেই। কারখানা বন্ধ থাকলেও শ্রমিক-কর্মকর্তারা স্বাভাবিক দায়িত্ব পালন করছেন এবং এ সময়ে প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করা হচ্ছে।
দেশের স্বার্থেই বড় উৎপাদনক্ষম কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, গ্যাস পাওয়া মাত্রই শ্রমিক-কর্মচারীদের সমন্বয়ে দ্রুত উৎপাদন শুরু করা হবে।

উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জের এই সার কারখানাটি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান, যা কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

আবারও সংসদে মাইক বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি

আতলেতিকো ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ বার্সেলোনায়

১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে রোনালদো

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

এবার মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর

মিঠাপুকুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মার্কিন হামলার পর এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

১০

৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে পানির দামে রিয়াল ফিরছেন নিকো পাজ

১১

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর, সংসদে বিল পাস

১২

ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধ, হামলা ও ভাঙচুর

১৩

রাজশাহীতে হামের ২৬ হটস্পট, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

১৪

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

১৬

ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে নিখোঁজ কুষ্টিয়ার যুবক

১৭

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

১৮

দোকান ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

১৯

রাতের মধ্যেই রংপুরসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০