RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে; এ নিয়ে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানি সংকট ‘মরার উপর খাড়ার ঘা’-এর মতো পরিস্থিতি তৈরি করেছে। শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহ ব্যবস্থার ওপর। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরআগে, পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অনুরোধে জাতিসংঘের ওএইচআরএলএলএস এবং আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন।

অর্থমন্ত্রী বলেন, এটি কোনো একক দেশের সমস্যা নয়; বরং বৈশ্বিক পরিস্থিতির প্রভাব উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে, শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনো দাম বাড়ানো হয়নি, তবে কতদিন তা সম্ভব হবে, তা এখনই বলা যাচ্ছে না।

অর্থমন্ত্রী জানান, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখতে চেষ্টা করা হচ্ছে। তবে একসময় এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। যদি সরকারি তহবিল এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে। তাই বিষয়টি বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ম্যানিফেস্টো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এগুলো সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব কাজ শেষ করতে পারলে দেশ গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত হবে। তখন বিষয়টি জেনারেল অ্যাসেম্বলিতে উপস্থাপন করা হবে। তবে এখনো সেই পর্যায়ে পৌঁছানো যায়নি, তাই এই মুহূর্তে গ্র্যাজুয়েশনের কোনো সুযোগ নেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

আবারও সংসদে মাইক বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি

আতলেতিকো ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ বার্সেলোনায়

১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে রোনালদো

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

এবার মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর

মিঠাপুকুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মার্কিন হামলার পর এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

১০

৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে পানির দামে রিয়াল ফিরছেন নিকো পাজ

১১

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর, সংসদে বিল পাস

১২

ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধ, হামলা ও ভাঙচুর

১৩

রাজশাহীতে হামের ২৬ হটস্পট, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

১৪

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

১৬

ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে নিখোঁজ কুষ্টিয়ার যুবক

১৭

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

১৮

দোকান ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

১৯

রাতের মধ্যেই রংপুরসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০