RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

বাবা ও মায়ের ৭ ভুলে হাম নিয়ে হতে পারে মারাত্মক বিপদ

ছবিঃ সংগৃহীত

কিছু গুরুতর ভুলের কারণে হাম শিশুর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সচেতন থাকলে এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। অনেক সময় বাবা-মায়ের কিছু ভুলের কারণে বিপদ ডেকে আনতে পারে। তবে হামের ক্ষেত্রে একটু সতর্ক থাকলেই বিপদ এড়ানো সম্ভব বলে জানালেন শিশু বিষয়ক চিকিৎসক আফজাল ফেরদৌস। নিচে তাঁর পরামর্শ তুলে ধরা হলো—

১. টিকা না দেয়া বা দেরি করা: হামের সবচেয়ে বড় ঝুঁকি আসে টিকা না দিলে। টিকা (MMR) না নিলে শিশু মারাত্মক জটিলতায় পড়তে পারে।

২. রোগকে হালকাভাবে নেয়া: অনেকেই ভাবেন নিজে নিজেই সেরে যাবে। কিন্তু অবহেলায় নিউমোনিয়া, ডায়রিয়া বা মস্তিষ্কের সংক্রমণ হতে পারে।

৩. দেরিতে ডাক্তার দেখানো: জ্বর, চোখ লাল, শরীরে ফুসকুড়ি—এসব লক্ষণ দেখেও অপেক্ষা করা। এতে রোগ জটিল হয়ে যায়।

৪. ঘর আলাদা না করা: এই রোগটি হালকা ভাবে নিয়ে একই সঙ্গে থাকা যাবে না। হাম শনাক্ত হলে আক্রান্ত রোগীকে আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করতে হবে। যিনি তার দেখভাল করবেন তার স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। হাত ধোয়া, মাস্ক পরা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

৫. শিশুকে পানি ও খাবার কম দেয়া: জ্বরের কারণে খেতে না চাইলে অনেকেই জোর দেন না। এতে ডিহাইড্রেশন ও অপুষ্টি বেড়ে যায়।

৬. ভিটামিন এ না দেয়া: হাম হলে ভিটামিন ‘এ’ খুব গুরুত্বপূর্ণ, এটি চোখের ক্ষতি ও জটিলতা কমায়।

৭. শিশুকে ভিড় বা বাইরে নিয়ে যাওয়া: হাম খুব ছোঁয়াচে, এতে অন্য শিশুদেরও ঝুঁকি বাড়ে।

কখন দ্রুত হাসপাতালে যাবেন-

শ্বাস নিতে কষ্ট

খাওয়া একেবারে বন্ধ

অস্বাভাবিক ঘুম বা খিঁচুনি

ডায়রিয়া বা পানিশূন্যতা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

আবারও সংসদে মাইক বিভ্রাট, অধিবেশন ৪০ মিনিট মুলতবি

আতলেতিকো ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ বার্সেলোনায়

১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে রোনালদো

যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের

এবার মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর

মিঠাপুকুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মার্কিন হামলার পর এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান

১০

৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে পানির দামে রিয়াল ফিরছেন নিকো পাজ

১১

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর, সংসদে বিল পাস

১২

ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধ, হামলা ও ভাঙচুর

১৩

রাজশাহীতে হামের ২৬ হটস্পট, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

১৪

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

১৫

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

১৬

ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে নিখোঁজ কুষ্টিয়ার যুবক

১৭

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

১৮

দোকান ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

১৯

রাতের মধ্যেই রংপুরসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০