RCTV Logo বিনোদন ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

তুলোধুনো করার পর দীপিকাকে নতুন রেস্তোরাঁয় আমন্ত্রণ কঙ্গনার

ছবি: সংগৃহীত

বলিপাড়ায় ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত কঙ্গনা রানাউত। খোলামেলা মন্তব্য ও বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের প্রতি তার কটাক্ষ নতুন কিছু নয়। তবে এবার এক নতুন চমক দিলেন কঙ্গনা—নিজের নতুন রেস্তোরাঁয় দীপিকাকে প্রথম অতিথি হিসেবে আমন্ত্রণ জানালেন তিনি।

কঙ্গনার বহুদিনের ইচ্ছা ছিল নিজের একটি রেস্তোরাঁ খোলার। এবার সেটিই বাস্তবে রূপ নিচ্ছে। হিমাচল প্রদেশের মনোরম পাহাড়ের কোলে তিনি চালু করছেন তার প্রথম রেস্তোরাঁ। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নতুন রেস্তোরাঁর কিছু ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন কঙ্গনা।

একটি পুরোনো সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, তিনি একদিন নিজের একটি রেস্তোরাঁ চালু করতে চান, যেখানে বিশ্বের বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হবে। সেই সময় দীপিকা পাড়ুকোন সঙ্গে ছিলেন এবং কঙ্গনার এই পরিকল্পনায় উৎসাহিত হয়ে বলেছিলেন, “আমি তোমার রেস্তোরাঁর প্রথম অতিথি হব।”

সম্প্রতি এক ভক্ত সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করলে কঙ্গনা দীপিকাকে ট্যাগ করে ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় আমন্ত্রণ জানান।

দীপিকা এখনো কঙ্গনার আমন্ত্রণের কোনো প্রতিক্রিয়া দেননি। তবে কঙ্গনার রেস্তোরাঁ নিয়ে বলিউড মহলে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের দিন, কঙ্গনার স্বপ্নের রেস্তোরাঁ আনুষ্ঠানিকভাবে চালু হবে। তার ভক্তরা অপেক্ষায় আছেন, দীপিকা কি সত্যিই আমন্ত্রণ গ্রহণ করবেন?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০