RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির বৈঠক চলাকালে এ হামলা হয়েচে।

শনিবার (০৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ এবং আশপাশের ১১টি শহর ও গ্রামে রুশ হামলায় অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। একই অঞ্চলের সুমি এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ভবনে আঘাত হানলে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছেন।

এদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিকোপোল শহরে একটি বাজারে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হন। পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলেও গত ২৪ ঘণ্টায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি তারা ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে। তবে কয়েকটি ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে এবং ধ্বংসাবশেষ ছয়টি স্থানে পড়েছে।

অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও পাল্টা হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। গভর্নর ইউরি স্লিউসার জানান, টাগানরগ শহরে হামলায় একটি বাণিজ্যিক স্থাপনায় আগুন লাগে এবং কয়েকজন গুরুতর আহত হন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একাধিক বৈঠক হলেও পূর্ব ইউক্রেনের ভূখণ্ড নিয়ে মতবিরোধের কারণে কোনো অগ্রগতি হয়নি।

এ প্রেক্ষাপটে ইস্তাম্বুলে বৈঠকে জেলেনস্কি ও এরদোয়ান যুদ্ধ বন্ধে আলোচনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেন। তুরস্ক জানিয়েছে, তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনাকে সমর্থন করে যাবে। পাশাপাশি কৃষ্ণসাগরে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে নিখোঁজ কুষ্টিয়ার যুবক

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

দোকান ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল

রাতের মধ্যেই রংপুরসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে; এ নিয়ে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রী

বাবা ও মায়ের ৭ ভুলে হাম নিয়ে হতে পারে মারাত্মক বিপদ

পুকুরের পানির নিচে মিলল ডিজেল

পুলিশের ৩ এএসপিকে বদলি

১০

গাইবান্ধায় ইস্টার সানডে উদযাপন 

১১

জ্বালানি সংকট, প্রতিদিন ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা

১২

হাদি হত্যার আসামি ফয়সাল করিমের রায় ৯ এপ্রিল

১৩

১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদক, গরু ও কসমেটিকস জব্দ

১৪

ক্লাস অনলাইনে নাকি অফলাইনে, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: শিক্ষামন্ত্রী

১৫

এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

১৬

জামিন পেলেন গায়ক নোবেল

১৭

নীলফামারীতে চিকেন পক্স রোগে ১১দিনের শিশুর মৃত্যু 

১৮

আপাতত টিকার সংকট নেই: স্বাস্থ্য সচিব

১৯

অবশেষে পাঁচ বছর পর পর্দায় আসছে ‘মাসুদ রানা’

২০