RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় কৃষি কার্ড পাচ্ছেন ৩ হাজার কৃষক

ছবিঃ সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন তিন হাজারের বেশি কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতোমধ্যে কৃষকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর তা যাচাই-বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছেন।

আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার বিকালে (২ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ও দেশব্যাপী কৃষক কার্ড বিতরণের নিমিত্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত কমিটির সদস্য আবদুল হান্নান এসব তথ্য দেন।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রিপাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের আটটি বিভাগের ১০টি উপজেলার ১১টি ব্লকে কৃষকের তথ্য সংগ্রহ করেছে। এর আগেই নির্বাচিত কৃষকদের তথ্য যাচাই-বাছাই করা হবে।

প্রিপাইলটিং কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উথলি ব্লকের কৃষকদের কার্ড দেওয়ার তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ব্লকে জমি রয়েছে প্রায় এক হাজার হেক্টর। পরিবার রয়েছে দুই হাজার ৬৯০টি।

ইতোমধ্যে তিন হাজার ৫১৬ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। তিন হাজার ২৪৭ জনের ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসবের ক্রসচেকিং চলছে। এ সংখ্যক কৃষকই কৃষি কার্ড পাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত ১৬ মার্চ বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজার এলাকায় বিলহামলা খাল পুনরায় খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলার তিন হাজারের বেশি কৃষকের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে।

এর প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত ৮ মার্চ থেকে শিবগঞ্জ উপজেলায় কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করে। যা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এ কার্ডের আওতায় প্রত্যেক কৃষক ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনাসহ বিভিন্ন পরামর্শ পাবেন।

এসব ছাড়াও সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, ন্যায্যমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কিস্তি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্য এবং ফসলের রোগবালাই দমনে এ কৃষক কার্ডের আওতায় পরামর্শ দেওয়া হবে।

আবদুল হান্নান জানান, বর্তমানে প্রিপাইলটিং কার্যক্রম চলছে। ১৪ এপ্রিল পরবর্তী সময়ে সারাদেশের ১৫ উপজেলায় পাইলটিং কার্যক্রম হবে। তারপর ১০০টি উপজেলায় পাইলটিং হবে। পরবর্তী অর্থবছরে সারাদেশে কৃষি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হবে।

তিনি আরও জানান, আগামী পহেলা বৈশাখ মোতাবেক ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সদরে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানের সঙ্গে বগুড়ার শিবগঞ্জসহ দেশের ১০ উপজেলা সংযুক্ত থাকবে। ওইদিন বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জের উথলি হাইস্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

কৃষি কর্মকর্তা আরও জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, খাদ্যমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে ওই অনুষ্ঠানে কার্ড বিতরণের উদ্বোধক নির্ধারণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

৩ কোটি পেরিয়ে, সর্বোচ্চ শো নিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় কৃষি কার্ড পাচ্ছেন ৩ হাজার কৃষক

ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ

দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়লো জ্বালানি তেলের দাম

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

১০

বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ ও রুপার দামে বড় পতন

১১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

১২

কুড়িগ্রামে বাড়ছে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগী

১৩

১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

১৪

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

১৫

ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর

১৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ

১৭

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

১৮

ঠাকুরগাঁওয়ে সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক

১৯

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি সহ গ্রেফতার ১

২০