RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ এপ্রিল ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়লো জ্বালানি তেলের দাম

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। প্রত্যাশিত স্বস্তির পরিবর্তে তার বক্তব্যে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলবাজারে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ভাষণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ১০৬ ডলারে লেনদেন হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে এমন কোনো সুনির্দিষ্ট আশ্বাস ছিল না যা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা নিরসন করতে পারে। এটিই বিশ্ববিজারে তেলের দাম বাড়ার একটি বড় কারণ হতে পারে।

বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পারস্য উপসাগরের সংকীর্ণ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। বর্তমানে ইরান এই জলপথটি কার্যত অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, যেসব দেশের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন রয়েছে, এই জলপথ সচল রাখার দায়িত্ব তাদেরই নিতে হবে।

ইরানের এই অবরোধের ফলে জ্বালানি তেলের বাজার এখন চরম অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বর্তমান দাম ইরান-সংকট শুরুর আগের তুলনায় অনেক বেশি, এবং সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

৩ কোটি পেরিয়ে, সর্বোচ্চ শো নিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় কৃষি কার্ড পাচ্ছেন ৩ হাজার কৃষক

ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ

দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়লো জ্বালানি তেলের দাম

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

১০

বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ ও রুপার দামে বড় পতন

১১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

১২

কুড়িগ্রামে বাড়ছে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগী

১৩

১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

১৪

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

১৫

ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর

১৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ

১৭

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

১৮

ঠাকুরগাঁওয়ে সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক

১৯

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি সহ গ্রেফতার ১

২০