RCTV Logo স্পোর্টস ডেস্ক
২ এপ্রিল ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারকা ব্যাটার

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। এরপর ধীরে ধীরে তিন সংস্করণের ক্রিকেটেই জায়গা করে নেন ডানহাতি এই ব্যাটার। ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ, ৭১টি ওয়ানডে ও ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন।

তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি ছিল ২০২৫ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভ্যান ডার ডুসেনের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১৩৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি, যা তার সেরা পারফরম্যান্সগুলোর একটি হিসেবে বিবেচিত।

দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে দীর্ঘদিন ভরসার প্রতীক ছিলেন ভ্যান ডার ডুসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

৩ কোটি পেরিয়ে, সর্বোচ্চ শো নিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় কৃষি কার্ড পাচ্ছেন ৩ হাজার কৃষক

ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ

দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়লো জ্বালানি তেলের দাম

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

১০

বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ ও রুপার দামে বড় পতন

১১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

১২

কুড়িগ্রামে বাড়ছে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগী

১৩

১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

১৪

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

১৫

ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর

১৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ

১৭

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

১৮

ঠাকুরগাঁওয়ে সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক

১৯

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি সহ গ্রেফতার ১

২০