RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও কসমেটিক্স জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও কসমেটিক্স জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে পৃথক তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ০২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৭টা ৩০ মিনিটে হাতিবান্ধা উপজেলার খামারভাতী এলাকায়, ০১ এপ্রিল রাত ১১টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বানিয়াটারী এলাকায় এবং ৩১ মার্চ দুপুর ১টায় নাগেশ্বরীর চান্দেরহাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে টহল দল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪ কেজি ভারতীয় গাঁজা, ১০০ বোতল ইস্কাফ সিরাপ এবং ২৮০ পিস নিভিয়া সফট ক্রিম জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

৩ কোটি পেরিয়ে, সর্বোচ্চ শো নিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় কৃষি কার্ড পাচ্ছেন ৩ হাজার কৃষক

ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ

দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়লো জ্বালানি তেলের দাম

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

১০

বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ ও রুপার দামে বড় পতন

১১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

১২

কুড়িগ্রামে বাড়ছে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগী

১৩

১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

১৪

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

১৫

ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর

১৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ

১৭

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

১৮

ঠাকুরগাঁওয়ে সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক

১৯

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি সহ গ্রেফতার ১

২০