RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৭০

ছবিঃ সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ রুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৭ জন।

বুধবার (০১ এপ্রিল) বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে।

সেনাবাহিনীর মুখপাত্র গ্যাসপার্ড বারুতোজা জানান, গুদামে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আহতদের মধ্যে তিনজন সেনাসদস্য রয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যান। আগুনের শিখা দূর থেকেও দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের ফলে গোলাবারুদ চারদিকে ছড়িয়ে পড়ে।

সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালোইস এনডাইকেঙ্গুরুকিয়ে জনগণকে সতর্ক করে বলেন, কেউ যেন অবিস্ফোরিত গোলাবারুদ বা সন্দেহজনক বস্তু দেখতে পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানায়, যাতে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা যায়।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো হামলার ঘটনা নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের কারণে ঘাঁটি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর সকালে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আতঙ্কে বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের বোহাঙ্গা ক্যাথোলিক প্যারিসে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

৩ কোটি পেরিয়ে, সর্বোচ্চ শো নিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় কৃষি কার্ড পাচ্ছেন ৩ হাজার কৃষক

ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল চীন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ

দেয়াল ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়লো জ্বালানি তেলের দাম

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

১০

বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ ও রুপার দামে বড় পতন

১১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

১২

কুড়িগ্রামে বাড়ছে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগী

১৩

১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

১৪

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

১৫

ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর

১৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ

১৭

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

১৮

ঠাকুরগাঁওয়ে সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক

১৯

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি সহ গ্রেফতার ১

২০