RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

দেশে ফিরলেন মানবপাচারের শিকার ১৭৫ বাংলাদেশি

ছবিঃ সংগৃহীত

লিবিয়ায় মানবপাচারের শিকার হওয়া আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তাদের প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১১৩ জন এবং বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ৬২ জনসহ মোট ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

বুধবার (১ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিতদের পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন মানবপাচারের শিকার ১৭৫ বাংলাদেশি

বিগ ব্যাশের বর্ষসেরা বাংলাদেশি ক্রিকেটার

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

মৌলভীবাজারে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

চলতি বছরে ফ্যামিলি কার্ড পাবে ৩০ হাজার পরিবার : প্রধানমন্ত্রী

বাবার পথেই হাঁটছেন হৃতিকপুত্র হৃদান রোশন

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাইয়ের মৃত্যু

ইসরাইলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’ -প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

রংপুরসহ ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

১১

৫৩ বছর পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ, লাইভ দেখাবে নাসা

১২

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

১৩

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

১৪

অবৈধভাবে মজুত করে তেল বিক্রি, ২০ হাজার জরিমানা 

১৫

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

১৬

এপ্রিলে বলিউড মাতাবে যে ৪ সিনেমা

১৭

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

১৮

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

১৯

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আগামীকাল

২০