RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ এপ্রিল ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

চলতি বছরে ফ্যামিলি কার্ড পাবে ৩০ হাজার পরিবার : প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মধ্য দিয়ে দেশের অর্থনীতি আরো সচল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরো ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচি আওতায় আনা হবে।

বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম প্রশ্নোত্তরে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

বিএনপিদলীয় সংসদসদস্য এ বি এম মোশাররফ হোসেনের (পটুয়াখালী-৪) প্রশ্নের জবাবে জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ৩টি সিটি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরো ৩০ হাজার পরিবারকে এ কর্মসূচি আওতায় আনা হবে।

আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

ফ্যামিলি কার্ড পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কার্ড পরিবারের নারীপ্রধানকে দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে এই সহায়তাটি যেমন সরাসরি পরিবারের সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হবে, অন্যদিকে ফ্যামিলি কার্ডটি পরিবারে নারীপ্রধানের নামে হওয়ায় পরিবারের সম্পদের ওপর তার নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে পরিবারে সিদ্ধান্ত প্রদান ও মর্যাদা বৃদ্ধি পাবে। পরিবার ও সমাজের ওপর নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন মানবপাচারের শিকার ১৭৫ বাংলাদেশি

বিগ ব্যাশের বর্ষসেরা বাংলাদেশি ক্রিকেটার

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

মৌলভীবাজারে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

চলতি বছরে ফ্যামিলি কার্ড পাবে ৩০ হাজার পরিবার : প্রধানমন্ত্রী

বাবার পথেই হাঁটছেন হৃতিকপুত্র হৃদান রোশন

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাইয়ের মৃত্যু

ইসরাইলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’ -প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

রংপুরসহ ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

১১

৫৩ বছর পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ, লাইভ দেখাবে নাসা

১২

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

১৩

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

১৪

অবৈধভাবে মজুত করে তেল বিক্রি, ২০ হাজার জরিমানা 

১৫

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

১৬

এপ্রিলে বলিউড মাতাবে যে ৪ সিনেমা

১৭

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

১৮

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

১৯

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আগামীকাল

২০