RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ এপ্রিল ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর ৩ এর অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার টন গম নিয়ে (এমভি এম পি আলট্রা ম্যাক্স-২) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

বুধবার (০১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ইতোপূর্বে জি টু জি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি ০১ ও ০২ চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে।

এখানে উল্লেখ্য, জি টু জি-০১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি-০২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ টন মোট- ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম দেশে এসেছে।

দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন মানবপাচারের শিকার ১৭৫ বাংলাদেশি

বিগ ব্যাশের বর্ষসেরা বাংলাদেশি ক্রিকেটার

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

মৌলভীবাজারে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

চলতি বছরে ফ্যামিলি কার্ড পাবে ৩০ হাজার পরিবার : প্রধানমন্ত্রী

বাবার পথেই হাঁটছেন হৃতিকপুত্র হৃদান রোশন

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাইয়ের মৃত্যু

ইসরাইলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’ -প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

রংপুরসহ ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

১১

৫৩ বছর পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ, লাইভ দেখাবে নাসা

১২

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

১৩

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

১৪

অবৈধভাবে মজুত করে তেল বিক্রি, ২০ হাজার জরিমানা 

১৫

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

১৬

এপ্রিলে বলিউড মাতাবে যে ৪ সিনেমা

১৭

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

১৮

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

১৯

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আগামীকাল

২০