RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ৫:১০ অপরাহ্ন

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

নীলফামারীতে ভূমি দস্যুতা, মাদক ব্যবসা এবং বালু মহলের নামে সংঘটিত দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয়রা। ভুয়া লিজের কাগজ দেখিয়ে সরকারি সম্পত্তি দখল এবং অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ তুলে আনিছুর রহমান ও সুদের ব্যবসায়ী মুন্নুর বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৯ শে মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এ মানববন্ধনে নীলফামারী সদর উপজেলার কচুকাটা, তিন থানার মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নারী-পুরুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা প্রতিবাদের মঞ্চে পরিণত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ভুয়া লিজের কাগজের আড়ালে সরকারি জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন এবং মাদক ব্যবসা চালিয়ে আসছেন অভিযুক্তরা। এতে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এসব অপকর্ম পরিচালিত হচ্ছে, যা স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে চললেও সাধারণ মানুষের ক্ষোভ এখন বিস্ফোরণের পর্যায়ে পৌঁছেছে।

বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, দখলকৃত সরকারি সম্পত্তি উদ্ধার এবং বালু ও মাদক সংশ্লিষ্ট সকল অবৈধ কার্যক্রম বন্ধের জোর দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়দের হুঁশিয়ারি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সমর্থনই আমার অনুপ্রেরণা, আমি ধন্য : শাকিব খান

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে নিশোর ‘দম’

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, আটক ২

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

১০

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন 

১১

ঈদযাত্রা স্বস্তির হয়েছে, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

১২

‎উত্তরের ৮ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৩

ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

১৪

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের মৃত্যু

১৫

রাজধানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল

১৬

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত

১৭

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

১৮

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

১৯

র‍্যাবের অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিল জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০