গাইবান্ধা প্রতিনিধি 

হত্যা মামলার আসামী ক্ষীপ্ত হয়ে চরের ৫০ পরিবারের সদস্যদের আসামী করে মিথ্যা মারপিট ও ভাংচুরের মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ী গ্রামে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ২৯ মার্চ ফুলছড়ির ক্লিনিক বাজারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একাধিক হত্যা মামলার আসামী মোঃ ফরহাদ হোসেন একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি কিছু দিন আগে মোহাম্মদ আলীর বড় ভাইকে কুপিয়ে হত্যা করে। হত্যা করার পর থেকে ফরহাদ হোসেন মোহাম্মদ আলীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি দেন। এতে করে হত্যা মামলার বাদী মামলাটি তুলে নিতে অপারগতা প্রকাশ করলে ফরহাদ হোসেন ক্ষীপ্ত হয় এবং মিথ্যা ভাংচুর ও মারপিটের নাটক তৈরি করে নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন।
সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শুক্কুর আলী ফিরোজ বলেন, ঘটনার সময় আমি গাইবান্ধা শহরের এসকেএস হাসপাতালের সামনে অবস্থান করি। যা সিসি টিভিতেও রেকর্ড আছে
অথচ আমাকে এই মামলার আসামী বানানো হয়েছে,
যা অত্যান্ত দুঃখজনক।
হত্যা মামলার বাদী মোহাম্মদ আলী বলেন, মারপিট ও ভাংচুরের মামলায় আমাকে ৪ নং আসামী বানানো হয়েছে, অথচ আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলামও না। তারাই আমার বড় ভাইকে নৃশংসভাবে হত্যা করে। আমি বাদী হয়ে থানায় মামলা করি। ওই মামলার আসামী ফরহাদ হোসেন আমার প্রতি ক্ষীপ্ত হয়ে আমি ও হত্যা মামলার স্বাক্ষীদেরকেসহ ৫০ জন চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
শুধু মাত্র আমাদেরকে হয়রানি করার জন্যেই এই মিথ্যা মামলা করে।
চরবাসী আব্দুর রাজ্জাক বলেন, ৫০ জন্য ব্যক্তিকে হয়রানী করার জন্য ফরহাদ বাদী হয়ে ভাংচুর ও মারপিটের মামলা করে, তাই আমরা চরবাসী এই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মোঃ ঈসমাইল হোসেন, কামরুল হাসান, আইয়ুব আলী প্রমুখ।
মন্তব্য করুন