RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ৪:১২ অপরাহ্ন

‎উত্তরের ৮ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবিঃ আরসিটিভি

রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরী শ্রমিকরা। এর ফলে পুরো অঞ্চলে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে, যা জনজীবন ও পরিবহন ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলতে পারে।

‎রোববার সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিও। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

‎শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরী নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি থামিয়ে চালক ও সহকারীরা মেরামতের কাজ করছিলেন। এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া সেখানে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগ আনেন।

‎পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শ্রমিকরা এ ঘটনাকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়।

‎রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, আমাদের শ্রমিকরা কোনো চুরির সঙ্গে জড়িত ছিল না। তারা কেবল যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ি মেরামত করছিল। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে।

‎ তিনি অভিযুক্ত কর্মকর্তার বদলির দাবিও জানান।

‎এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন জানান, বিষয়টি সমাধানে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি বলেন,মোবাইল কোর্টের দেওয়া সাজা থেকে সরাসরি নিঃশর্ত মুক্তির সুযোগ নেই। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় আপিল করতে হবে। শুনানি হলে দ্রুত জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

‎তবে শ্রমিকরা আপিলের পথে না গিয়ে তাৎক্ষণিক মুক্তির দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। ফলে কবে নাগাদ এই অচলাবস্থা কাটবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সমর্থনই আমার অনুপ্রেরণা, আমি ধন্য : শাকিব খান

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে নিশোর ‘দম’

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, আটক ২

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

১০

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন 

১১

ঈদযাত্রা স্বস্তির হয়েছে, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

১২

‎উত্তরের ৮ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৩

ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

১৪

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের মৃত্যু

১৫

রাজধানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল

১৬

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত

১৭

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

১৮

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

১৯

র‍্যাবের অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিল জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০