আন্তর্জাতিক ডেস্ক 

জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন ইসরায়েলি আহত হয়েছেন।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথের বরাত দিয়ে ইয়েনি সাফাক জানায়, শনিবার এই হামলার ঘটনা ঘটে।
এর আগে ইসরায়েলি চ্যানেল ১২ জরুরি সেবার তথ্যের ভিত্তিতে ৫ জন আহতের কথা জানিয়েছিল, তবে পরে আহতের সংখ্যা বাড়ে। হামলায় আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় অন্তত ১০টি বাড়ি এবং ডজনখানেক গাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানায়, শনিবার ভোর থেকে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলাগুলোকে তৃতীয় ও চতুর্থ ধাপ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা দেশটির কেন্দ্রীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী আক্রমণের ইঙ্গিত দেয়।
মন্তব্য করুন