RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক তেলবাজারে আবারও তেলের দাম বেড়েছে। শুক্রবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড অয়েল ফিউচারস ১১৪ ডলারের সীমা অতিক্রম করেছে। বাজারসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে ব্রেন্টের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১১৪.২ ডলার, যা আগের দিনের তুলনায় ৫.৭ শতাংশ বেশি। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারস ৬ দশমিক ১৮ শতাংশ বেড়ে ১০০ ডলারের ওপরে উঠে যায়।

বিশ্লেষকরা বলছেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণেই তেলবাজারে এই অস্থিরতা অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং এর পাল্টা জবাবে ইরানের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানার ঘটনায় বৈশ্বিক পণ্যবাজারে চাপ সৃষ্টি হয়েছে।

এর ফলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, যা সরাসরি প্রভাব ফেলছে তেলের দামে।

পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সমর্থনই আমার অনুপ্রেরণা, আমি ধন্য : শাকিব খান

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে নিশোর ‘দম’

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, আটক ২

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

১০

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন 

১১

ঈদযাত্রা স্বস্তির হয়েছে, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

১২

‎উত্তরের ৮ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৩

ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

১৪

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের মৃত্যু

১৫

রাজধানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল

১৬

বরিশালে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী নিহত

১৭

তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

১৮

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

১৯

র‍্যাবের অভিযানে ৬২৭ বোতল ফেনসিডিল জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০