স্পোর্টস ডেস্ক 

এগারো বছর পর আজ আবারও ব্রাজিল-ফ্রান্স ম্যাচ। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াই হবে বিশ্বকাপের শহর বোস্টনে। রাত ২টায় শুরু হবে ম্যাচ। যে ম্যাচকে মর্যাদার লড়াই হিসেবে আখ্যা দিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। আর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে বারবার মুখোমুখি হতে হচ্ছে নেইমার ইস্যুতে।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘ব্রাজিলের সাথে খেলা সবসময় বিশেষ কিছু। এরকম ম্যাচ খেলার সুযোগ খুব বেশি আসে না। এমন দুই দলের খেলা দর্শকদের জন্য বিশেষ কিছু। ফুটবল ইতিহাসেরই অংশ। এটা মর্যাদার লড়াই।’
আট বছর আগে শেষ চ্যাম্পিয়ন আর মাত্র চার বছর আগের বিশ্ব আসরে অবিশ্বাস্য এক ফাইনাল উপহার দিয়ে হেরেছে ফ্রান্স। বিপরীতে ১৪ বছর হতে চলল সোনালি ট্রফি অধরা সেলেসাওদের। এবারও ফেভারিটের তালিকায় নেই দলটির নাম। ভিনিসিয়ুস জুনিয়র চান ক্লাব ফর্ম জাতীয় দলেও ধরে রাখতে।
রিয়াল মাদ্রিদে খেলা এই ফরোয়ার্ডের ভাষ্য, ‘আমাদের লক্ষ্য দারুণ ফুটবল খেলা। কেননা বিশ্বকাপ খুব কাছে চলে এসেছে। একটা জয় বা একটা গোল বাড়তি আত্মবিশ্বাস দেবে বিশ্বকাপে। আমরা ফেভারিট নই, হতেও চাই না।’
প্রীতি ম্যাচে নেই, বিশ্বকাপ দলে নেইমার থাকবেন কি না তা নিয়ে একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। উত্তরে তিনি বললেন, ‘আমি সবকিছু দেখি, শুনি। তারপর সিদ্ধান্ত নেই। এটাই আমার দায়িত্ব। তবে ফুটবলে এটাই স্বাভাবিক সবার একটা মত থাকবে। কেননা এটা কোনো বিজ্ঞান নয়। সবাই তার মতামত দিতে পারে।
দু’দলের আগের ১২ দেখায় এক জয় বেশি ফ্রান্সের। জিতেছে পাঁচটি। ব্রাজিলের জয় চারটিতে। সবশেষ ২০১৫ সালে প্রীতি ম্যাচে অবশ্য ব্রাজিল জিতেছিল ৩-১ গোলে।
মন্তব্য করুন