গাইবান্ধা প্রতিনিধি 

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।
সূর্যোদয়ের সাথে সাথে গাইবান্ধা পৌরপার্কস্থ বিজয় স্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার।
শ্রদ্ধা নিবেদনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয়ে শহীদদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন