RCTV Logo লাইফস্টাইল ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

ছবিঃ সংগৃহীত

বর্তমান ব্যস্ত জীবনে ঠিকমতো ঘুম না হওয়া এখন অনেকেরই সাধারণ সমস্যা। কাজের চাপ, মানসিক উদ্বেগ, অতিরিক্ত স্ক্রিন টাইম—সব মিলিয়ে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপায়ে শরীরকে শান্ত রাখা ও ভালো ঘুম নিশ্চিত করার দিকে ঝুঁকছেন অনেকেই। এই ক্ষেত্রে লবঙ্গের পানি একটি কার্যকর ঘরোয়া উপায় হিসেবে পরিচিত।

লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্ন। এই উপাদান শরীরের বিভিন্ন কার্যক্রম সক্রিয় রাখতে সহায়তা করে এবং বিশেষ করে হজম প্রক্রিয়ায় উপকার আনে। রাতে ঘুমানোর আগে লবঙ্গের পানি পান করলে পাকস্থলীর এনজাইম সক্রিয় হয়, ফলে গ্যাস, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমে। এতে পেট হালকা থাকে এবং ঘুমও হয় আরামদায়ক।

এ ছাড়া লবঙ্গের প্রশান্তিদায়ক গুণ মন ও শরীরকে শিথিল করতে সাহায্য করে। নিয়মিত সেবনে মানসিক চাপ কমে এবং অনিদ্রার সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসে। ফলে রাতের ঘুম হয় গভীর ও নিরবচ্ছিন্ন আর শরীরও পরদিন সতেজ থাকে।

লবঙ্গের পানি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখতে পারে।

এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে। পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে সংক্রমণের ঝুঁকি কমে।মুখ ও দাঁতের যত্নেও লবঙ্গের পানি উপকারী। এতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান মুখের জীবাণু কমাতে সাহায্য করে, ফলে দুর্গন্ধ দূর হয় এবং দাঁত-মাড়ির স্বাস্থ্য ভালো থাকে।

লবঙ্গের পানি তৈরি করাও সহজ।

একটি পাত্রে পানি গরম করে তাতে কয়েকটি লবঙ্গ দিয়ে ৫–৭ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর ছেঁকে হালকা গরম অবস্থায় পান করা যায়। স্বাদ বাড়াতে চাইলে এতে অল্প মধু বা লেবুর রস যোগ করা যেতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০