RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ছবিঃ সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে উপজেলার কালিবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমান ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল ব্যাপারীর ছেলে ফুল মিয়া (৩৮),  হাফিজুর রহমান (৪০), মো. শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪), মো. জুগলু মিয়া (৪৪) ও মো. জহুরুল ইসলাম (৪৫)।

স্থানীয়রা জানান, মধ্যরাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোলসহ ৭ জনকে আটক করেন।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এলাকাবাসী ওই ৭ জনকে আটক করেছে। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে। উপজেলা প্রশাসন সেখানে পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০