পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় শহরের টিন পট্রি রোড বাজার এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে প্রায় ৬টি দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর এ খবরে ক্ষতিগ্রস্ত দোকান ও এলাকা পরিদর্শন কররছে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত বাজার ও দোকান পরিদর্শন করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
পরিদর্শন শেষে ফরহাদ হোসেন আজাদ বলেন, তিনি রাতেই দুর্ঘটনার খবর পেয়েছেন। এটি একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল এবং স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস যেভাবে কাজ করেছে, তারা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরও জানান, বিএনপি সরকার মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে।
এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করেন।
মন্তব্য করুন