RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১:১১ অপরাহ্ন

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ছবিঃ সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। রয়টার্স জানিয়েছে, বুধবার (২৫ মার্চ) মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ২ শতাংশের বেশি।

রয়টার্স বলছে, ডলারের দাম কিছুটা কমে যাওয়ায় এবং তেলের দাম কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরিকল্পনার খবরে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সেই কারণে বেড়েছে স্বর্ণের দাম।

বুধবার স্পট গোল্ডের দাম ২.২% বেড়ে প্রতি আউন্স ৪,৫৭০.৭৪ ডলারে পৌঁছেছে। এছাড়া এপ্রিল মাসের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ৩.৮% বেড়ে ৪,৫৬৯.১০ ডলারে দাঁড়িয়েছে। ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা এবং ডলারের দুর্বলতার কারণে আবারও স্বর্ণের ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে চাহিদা বাড়ছে। ওসিবিসি ব্যাংকের কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেছেন, ডলারের শক্তি কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের ওপর চাপ কমেছে। এটি আবার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।

স্বল্পমেয়াদে স্বর্ণের দাম যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি, ডলারের গতিপ্রকৃতি এবং ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমে যাওয়ায় এই পতন দেখা গেছে। তেলের দাম কমলে পরিবহন ও উৎপাদন খরচ কমে, ফলে মূল্যস্ফীতির চাপও হ্রাস পায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা এগোচ্ছে এবং তেহরান কিছু গুরুত্বপূর্ণ শর্তে সম্মতি দিয়েছে। একটি সূত্র জানায়, ওয়াশিংটন ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট সিলভার ৩.১% বেড়ে প্রতি আউন্স ৭৩.৪২ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ১.৮% বেড়ে ১,৯৬৯.৬৪ ডলার এবং প্যালাডিয়াম ১.২% বেড়ে ১,৪৫৭.০৭ ডলারে উঠেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০