RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, ‘প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন বাজেটে তাদের ভাতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই।’

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ‘শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবু ইউসুফ, উপসচিব মো. বরকতুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মৈত্রী শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে আরো বেশি সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে উৎপাদিত পণ্যের মান বজায় রেখে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান সুসংহত করার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পরিদর্শনে কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি চোখে পড়েছে, যা দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সবাইকে পরিবারের সদস্যের মতো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে প্রতিবন্ধীদের তৈরি পণ্য সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।’

রিদর্শনকালে মন্ত্রী মৈত্রী শিল্পের উৎপাদন ইউনিট, পণ্যের গুণগত মান ও প্যাকেজিং প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। শারীরিক প্রতিবন্ধী কর্মীদের তৈরি বিভিন্ন পণ্যের বৈচিত্র্য ও মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এসব পণ্যের বাজারজাতকরণ আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী কর্মরত প্রতিবন্ধী কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের কাজের পরিবেশ, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঘাটায় উপজেলায় গণহত্যা দিবস পালিত

‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের মাঝেই আইনি মারপ্যাঁচে রণবীর

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

বিদায়ের পর আবারও ঘরের মাঠে খেলবেন মেসি

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

এলিসের বদলে জনসনকে দলে ফেড়াল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক

ঈদের সাত দিনে সড়কে ২০৪ জনের মৃত্যু

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চার দিন পর সিনেপ্লেক্সে ফিরেই হাউসফুল শাকিবের প্রিন্স

১০

পঞ্চগড় বাজারে মধ্যরাতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

১২

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৩

বায়ুদূষণের বিশ্বের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ

১৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১৬

পার্বতীপুরে কেন্দ্রীয় জ্বালানি তেল ডিপো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

গোপালগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

১৮

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী

১৯

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

২০