RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

হরমুজ সংকটে ইরাক থেকে তেল নিতে পারছে না যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় ইরাক থেকে তেল আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইআইএ’র ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইরাকি তেল আমদানি কমে দৈনিক ১ লাখ ১৩ হাজার ব্যারেলে নেমে এসেছে। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৩ লাখ ৯ হাজার ব্যারেল। ফলে এক সপ্তাহে প্রায় ১ লাখ ৯৬ হাজার ব্যারেল কমেছে।

হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।

তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের মোট তেল আমদানি বেড়েছে। ৯টি প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্র দৈনিক প্রায় ৬৩ লাখ ৯১ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা আগের সপ্তাহের তুলনায় বেশি।

তেলের সবচেয়ে বড় সরবরাহকারী ছিল কানাডা। এরপর রয়েছে সৌদি আরব, মেক্সিকো ও ভেনেজুয়েলা। এছাড়া ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল ও নাইজেরিয়া থেকেও তেল আমদানি করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি তেল ব্যবহারকারী হিসেবে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল ব্যবহার করে। এর বড় অংশই আমদানির ওপর নির্ভরশীল।

সূত্র : শাফাক নিউজ, আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ সংকটে ইরাক থেকে তেল নিতে পারছে না যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে সোনার দরপতন

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, মিলল ছয়জনের মরদেহ

‘আমি এই কাজ করিনি’—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের চেয়ে আরব দেশগুলোতে বেশি মিসাইল-ড্রোন ছুড়েছে ইরান

তিন জেলায় সড়কে প্রাণ গেল ১৯ জনের

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফেরা, যাত্রীচাপে ২০ মিনিটেই শেষ টিকিট

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আজ পবিত্র ঈদুল ফিতর

১০

ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে চালু হলো বন্ধ পাম্প, কর্তৃপক্ষকে সতর্কবার্তা

১১

আমি বিশ্বকাপে যেতে চাই : নেইমার জুনিয়র

১২

সিরিয়ায় হামলা চালাল ইসরাইল

১৩

কমলো তেলের দাম

১৪

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ঈদ উদযাপন

১৫

ফিফার নতুন নিয়ম, মেয়েদের দলে নারী কোচ রাখা বাধ্যতামূলক

১৬

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর

১৭

শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেলেন সোহেল রানা

১৮

ঈদের আগে কমল স্বর্ণের দাম

১৯

সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার তিন উপজেলায় ঈদুল ফিতর পালিত

২০