RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে চালু হলো বন্ধ পাম্প, কর্তৃপক্ষকে সতর্কবার্তা

নীলফামারীর পলাশবাড়ী এলাকায় মের্সাস হক ফিলিং স্টেশন-এ উত্তেজনা ও মব সৃষ্টির চেষ্টার ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বন্ধ থাকা তেল সরবরাহ কার্যক্রম চালু করেন এবং স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করে দেন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজির ইসলাম

ফিলিং স্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকার কারণ জানতে চান এবং দ্রুত তা স্বাভাবিক করার নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে স্টেশনটিতে ড্রামে করে তেল সরবরাহ ও সাংবাদিককে ভিডিও করতে বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পরই প্রশাসনের নজরে আসে বিষয়টি।

ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে পাম্প চালু করার নির্দেশ দিলে পুনরায় তেল সরবরাহ শুরু হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে স্টেশন কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত সাধারণ গ্রাহকরা পাম্প চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘ সময় তেল না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছিল, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহে কোনো অনিয়ম বা কারসাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়ম বহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

প্রসঙ্গত, গতকাল নীলফামারীতে রাতের আধারে পাম্প থেকে সরানো হচ্ছিলো পেট্রোল, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা। এই শিরোনামে আরসিটিভিতে সংবাদ প্রচারের পর জেলা প্রশাসন নড়েচড়ে বসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে চালু হলো বন্ধ পাম্প, কর্তৃপক্ষকে সতর্কবার্তা

আমি বিশ্বকাপে যেতে চাই : নেইমার জুনিয়র

সিরিয়ায় হামলা চালাল ইসরাইল

কমলো তেলের দাম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ঈদ উদযাপন

ফিফার নতুন নিয়ম, মেয়েদের দলে নারী কোচ রাখা বাধ্যতামূলক

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর

শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেলেন সোহেল রানা

ঈদের আগে কমল স্বর্ণের দাম

সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার তিন উপজেলায় ঈদুল ফিতর পালিত

১০

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধশতাধিক স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

১১

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা

১২

পিরোজপুরে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

১৩

আজ ২০ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ২০ মার্চ ২০২৬

১৫

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এএসআইসহ আহত ৮

১৬

নীলফামারীতে রাতের আধারে পাম্প থেকে সরানো হচ্ছিলো পেট্রোল, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

১৭

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

১৮

ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা

১৯

কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

২০