RCTV Logo স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৬, ১:০৯ অপরাহ্ন

শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেলেন সোহেল রানা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ (শুক্রবার) রাতে ভিয়েতনামের উদ্দেশে দেশ ত্যাগ করবে। ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে ১৬ মার্চ ক্যাম্প শুরু করেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দুই দিন অনুশীলনের পর আজ সকালে ২২ জনের স্কোয়াড চূড়ান্ত করতে তিনি ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন।

ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন অনুমেয়ই ছিল। তবে নিয়মিত খেলা সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক। তিনি কোচের ম্যাচ পরিকল্পনায় ছিলেন। গতকাল অনুশীলনে ব্যথা পাওয়ায় তিনি দলের সঙ্গে যেতে পারছেন না শেষ পর্যন্ত।

জাতীয় দলে অনেকদিন পর ফিরেছিলেন মিডফিল্ডার মানিক। কিন্তু তার এই ফেরা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চারদিন পরই আবার বাসায় ফিরতে হচ্ছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে চূড়ান্ত দলে ঠাঁই দেননি।

এক সময় হ্যাভিয়ের ক্যাবরেরার অন্যতম ভরসার জায়গায় ছিলেন ডিফেন্ডার ইসা ফয়সাল। সাম্প্রতিক সময়ে তিনি দলে ডাক পান না। আবার ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেন না ইসা। এবার ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের দলেও জায়গা চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছেন। ইসার পাশাপাশি শাকিল হোসেন ও রফিকও বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। বিগত অনেক সময় ক্যাবরেরা ২৩ জনের বেশি ফুটবলার নিয়ে বিদেশ সফর করেছেন। এবার তিনি ঢাকা থেকে ২২ জন নিয়ে যাচ্ছেন। হামজা চৌধুরী আগামী পরশু (রোববার) ভিয়েতনামে যোগ দেবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে চালু হলো বন্ধ পাম্প, কর্তৃপক্ষকে সতর্কবার্তা

আমি বিশ্বকাপে যেতে চাই : নেইমার জুনিয়র

সিরিয়ায় হামলা চালাল ইসরাইল

কমলো তেলের দাম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ঈদ উদযাপন

ফিফার নতুন নিয়ম, মেয়েদের দলে নারী কোচ রাখা বাধ্যতামূলক

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর

শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেলেন সোহেল রানা

ঈদের আগে কমল স্বর্ণের দাম

সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার তিন উপজেলায় ঈদুল ফিতর পালিত

১০

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধশতাধিক স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

১১

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা

১২

পিরোজপুরে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

১৩

আজ ২০ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ২০ মার্চ ২০২৬

১৫

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এএসআইসহ আহত ৮

১৬

নীলফামারীতে রাতের আধারে পাম্প থেকে সরানো হচ্ছিলো পেট্রোল, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

১৭

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

১৮

ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা

১৯

কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

২০