RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী

ছবিঃ সংগৃহীত

এখনো ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরার পথে দেশের মানুষ। এরইমধ্যে দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) রীতিমতো মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো চাঁদপুরের একটি গ্রামে।

জেলার হাজীগঞ্জের সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের উৎসব উদযাপিত হয়।

তবে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন।

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’

সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামার অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

তিনি যুক্তি দেখান, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে।

প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক বলেন, ‘মাইকে ঈদ মুবারক শুনে পাশের গ্রাম থেকে গিয়ে দেখলাম সেখানে সত্যিই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।’

উল্লেখ্য যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এএসআইসহ আহত ৮

নীলফামারীতে রাতের আধারে পাম্প থেকে সরানো হচ্ছিলো পেট্রোল, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা

কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা

চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করছেন গ্রামবাসী

ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা

১০

মেসির নেতৃত্বেই বিশ্বকাপ প্রস্তুতি শুরু, দল ঘোষণা স্কালোনির

১১

ইরানে হামলা চালানোর হুমকি সৌদি আরবের

১২

ছয়টি ট্রেনের যাত্রা বাতিল, সাতটির সিডিউল বিপর্যয়

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

১৪

আজ ১৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৯ মার্চ ২০২৬

১৬

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

১৭

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

১৮

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদক ও চিনিসহ বিপুল মালামাল জব্দ

১৯

গাইবান্ধায় সিংজানী খাল খননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০