RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদক ও চিনিসহ বিপুল মালামাল জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ ও ফেয়ারডিল সিরাপসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক ও বিভিন্ন পণ্য চোরাচালানের চেষ্টা করছে এমন তথ্য পেয়ে ঝাউরানী ও মোগলহাট বিওপির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

এর মধ্যে ১৮ মার্চ ভোর ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার বরদুল এলাকায় এবং ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদিতমারী উপজেলার চরফুলিমারী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় টহলদল সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ১১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৩৬ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ৪৩ কেজি চিনি ছাড়াও ভিবেল মিনি সাবান ১২টি, মিনি আচার ২৩৪ পাতা, মাদার ক্যান্ডি ২ কৌটা, খৈনী জর্দা ৪ প্যাকেট এবং সনপাপড়ি ১৪২ প্যাকেট জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি জানান, এ ধরনের অভিযান চোরাচালান ও মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদক ও চিনিসহ বিপুল মালামাল জব্দ

গাইবান্ধায় সিংজানী খাল খননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নাটোরে রংচঙে সাজে রাস্তায় নামছে ফিটনেসবিহীন গাড়ি, ঈদযাত্রায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

বগুড়ায় দূর্ঘটনার স্বীকার নীলসাগর এক্সপ্রেস আহত অনেকেই

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলেন ছেলে

আবারও রোমান্টিক সিনেমায় ফিরছেন শাহরুখ খান

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

শিক্ষা অফিসের কর্মচারী গোপনে বিক্রি করছেন সরকারি বই

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

১০

বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

১১

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

১২

ঈদের আগে রংপুরে মাছ-মুরগির দাম ঊর্ধ্বমুখী, সবজিতে স্বস্তি

১৩

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’, সেন্সর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ

১৪

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

১৫

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোনের হামলা

১৬

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

১৭

দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ ঠিক করল আর্জেন্টিনা

১৯

ব্রাজিল দলে ডাক না পেয়ে যা বললেন নেইমার

২০