RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ২:১২ অপরাহ্ন

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

ছবিঃ সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২০ ও ২১ মার্চ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।

বুধবার (১৮ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিসের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২০ মার্চ) রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া শনিবার (২১ মার্চ) মার্চ ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে সেদিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় সিংজানী খাল খননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নাটোরে রংচঙে সাজে রাস্তায় নামছে ফিটনেসবিহীন গাড়ি, ঈদযাত্রায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

বগুড়ায় দূর্ঘটনার স্বীকার নীলসাগর এক্সপ্রেস আহত অনেকেই

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলেন ছেলে

আবারও রোমান্টিক সিনেমায় ফিরছেন শাহরুখ খান

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

শিক্ষা অফিসের কর্মচারী গোপনে বিক্রি করছেন সরকারি বই

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

১০

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

১১

ঈদের আগে রংপুরে মাছ-মুরগির দাম ঊর্ধ্বমুখী, সবজিতে স্বস্তি

১২

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’, সেন্সর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ

১৩

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

১৪

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোনের হামলা

১৫

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

১৬

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

১৭

দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ ঠিক করল আর্জেন্টিনা

১৯

ব্রাজিল দলে ডাক না পেয়ে যা বললেন নেইমার

২০