RCTV Logo বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’, সেন্সর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ

ছবিঃ সংগৃহীত

রোজার ঈদে মুক্তির মিছিলে শামিল হয়েও সরে দাঁড়াল শবনম বুবলী ও আদর আজাদের সিনেমা ‘পিনিক’। গত ১৬ মার্চ সেন্সর সার্টিফিকেশন থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। মুক্তির মাত্র চার দিন আগে ছাড়পত্র দেওয়ায় সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে ঈদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছে ‘পিনিক’।

নির্মাতা জাহিদ জুয়েলের ছবিটি মুক্তির দায়িত্বে ছিলেন পরিচালক সায়মন তারিক। সেন্সর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা এই ঈদে ছবিটি মুক্তি দিতে পারছি না। সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। ২১ দিন আগে ছবিটি জমা দিয়েছিলাম, অথচ ছাড়পত্র দেওয়া হয়নি। ১৬ মার্চ এসে ছাড়পত্র হাতে পেলাম। ঈদের বাকি মাত্র চার দিন। এর মধ্যে প্রচারণা কী করব আর হলই বা চূড়ান্ত করব কী করে! ঈদের অন্য ছবিগুলো জমা পড়ার সঙ্গে সঙ্গেই দেখা হলো, অথচ আমাদেরটা আটকে থাকল। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম।’

ঈদে শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে পাঁচটি সিনেমা— ‘প্রেশার কুকার’, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘বনলতা এক্সপ্রেস’। রায়হান রাফীর নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’-এ অভিনয় করেছেন বুবলী, তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্ত। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী।

রেদওয়ান রনির ‘দম’-এ দেখা যাবে আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরীকে। গত বছরের রোজার ঈদের ‘বরবাদ’ সিনেমার সিক্যুয়েল ‘রাক্ষস’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টলিউড নায়িকা সুস্মিতা। ছবিটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এছাড়া একঝাঁক তারকা নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করেছেন তানিম নূর। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও শরিফুল রাজ প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রোমান্টিক সিনেমায় ফিরছেন শাহরুখ খান

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

শিক্ষা অফিসের কর্মচারী গোপনে বিক্রি করছেন সরকারি বই

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ঈদের আগে রংপুরে মাছ-মুরগির দাম ঊর্ধ্বমুখী, সবজিতে স্বস্তি

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’, সেন্সর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

১০

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোনের হামলা

১১

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

১২

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

১৩

দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ ঠিক করল আর্জেন্টিনা

১৫

ব্রাজিল দলে ডাক না পেয়ে যা বললেন নেইমার

১৬

ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’

১৭

৮ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

১৮

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

১৯

হবিগঞ্জে শাশুড়িকে হত্যা করল পুত্রবধূ

২০