RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ ঠিক করল আর্জেন্টিনা

ছবিঃ সংগৃহীত

বেশ নাটকীয়তার পর বাতিল হয়ে গেছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকাজয়ী দুটি দলের সেই ম্যাচ নিয়ে ফুটবলভক্তদের বেশ আগ্রহ ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে অনিশ্চয়তায় পড়া ম্যাচটি বাতিল হয়েছে রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন তারিখ নিয়ে সমঝোতা না হওয়ায়। ফলে ২০২৬ বিশ্বকাপের আগে আরেকটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ঠিক করেছে আর্জেন্টিনা।

আগামী ২৬-৩১ মার্চ পর্যন্ত গত বিশ্বকাপের আয়োজক দেশে কাতার ফুটবল ফেস্টিভাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমাও ছিল সেই ফেস্টিভালের অংশ। এরপর সবশেষ ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলারও কথা ছিল মেসি-আলভারেজদের। কাতার ফুটবল ফেস্টিভালে সবমিলিয়ে ৬টি দেশ ৬টি ম্যাচ খেলার কথা ছিল। আর্জেন্টিনা ছাড়াও স্পেন অপর ম্যাচ খেলত মোহামেদ সালাহ’র মিশরের বিপক্ষে। ওই ফেস্টিভালকে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার কাজে লাগাতে চাইতেন লিওনেল স্কালোনি।

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার মার্চ উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়নরা একটি ম্যাচ খেলবে। ৩১ মার্চ মেসিদের প্রতিপক্ষ গুয়াতেমালা। আর এই ম্যাচটি হবে আর্জেন্টিনার মাটিতে। বিশ্বকাপের আগে এটি ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ। এক সপ্তাহের নিবিড় অনুশীলন শেষে স্কালোনির দল প্রীতি ম্যাচে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার সঙ্গে লড়বে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, বুয়েন্স আয়ার্সে হবে আর্জেন্টিনা-গুয়াতেমালার ম্যাচটি। তবে স্টেডিয়াম এখনও নির্ধারিত হয়নি। তবে সম্ভাব্য ভেন্যু হিসেবে বোম্বোনেরা স্টেডিয়ামের কথা শোনা যাচ্ছে, ২০২২ কাতার বিশ্বকাপের আগেও আলবিসেলেস্তেরা সেখানে শেষ ম্যাচ খেলেছিল। স্পেনের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপ জয়ের পর থেকে কোনো ইউরোপীয় দেশের সঙ্গে মুখোমুখি হওয়া ছাড়াই আরেক আসর খেলতে নামবে স্কালোনির দল। যা ইতিহাসে প্রথমবার।

কাতার বিশ্বকাপের আগে ২০১৯ সালে জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচ খেলে ২-২ ড্র নিয়ে ফিরেছিল আর্জেন্টিনা। এরপর ২০২২ ফিনালিসিমায় ইতালির সঙ্গে জেতে ৩-০ গোলে। এ ছাড়া আরেক ইউরোপীয় দেশ এস্তোনিয়াকে আর্জেন্টিনা ৫-০ গোলে উড়িয়ে দেয়। ইউরোপীয় দলের বিপক্ষে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে বেশি সংখ্যক মুখোমুখি হওয়ার চক্রটি ছিল স্পেনে অনুষ্ঠিত ১৯৮২ বিশ্বকাপের আগে। লুইস মেনোত্তির অধীনে আর্জেন্টিনা ২২ ম্যাচ খেলেছিল। অথচ ২০২৬ বিশ্বকাপের আগে কোনো ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে দেখা হচ্ছে না মেসিদের।

এর আগে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, বিশ্বকাপের আগে ১ ও ১০ জুন দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মেক্সিকো ও মায়ামিতে হন্ডুরাসের বিপক্ষে খেলতে চায় তারা। যদিও প্রতিপক্ষ এবং ভেন্যু কোনোটিই চূড়ান্ত নয়। বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচই হতে পারে মেসি-লাউতারোদের শেষ লড়াই। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ, পাঁচদিন পর (১৬) আলজেরিয়া ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ঈদের আগে রংপুরে মাছ-মুরগির দাম ঊর্ধ্বমুখী, সবজিতে স্বস্তি

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’, সেন্সর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোনের হামলা

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

১০

দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ ঠিক করল আর্জেন্টিনা

১২

ব্রাজিল দলে ডাক না পেয়ে যা বললেন নেইমার

১৩

ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’

১৪

৮ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

১৫

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

১৬

হবিগঞ্জে শাশুড়িকে হত্যা করল পুত্রবধূ

১৭

ইসরায়েলের ৫ বিদ্যুৎকেন্দ্রে হামলার ছক কষছে ইরান

১৮

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

১৯

বরিশাল মেডিকেলে আগুন, ২ রোগীর মৃত্যু

২০