RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ব্রাজিল দলে ডাক না পেয়ে যা বললেন নেইমার

ছবিঃ সংগৃহীত

আসন্ন প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দলে জায়গা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে তার নাম না থাকায় ভক্তদের পাশাপাশি নিজেও বিস্মিত ও দুঃখিত এই ফরোয়ার্ড।

সাম্প্রতিক সময়ে চোট থেকে ফিরে মাঠে নামলেও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাই ফিটনেসকেই অগ্রাধিকার দিয়ে তাকে দলে রাখেননি।

দলে সুযোগ না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান নেইমার। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কথা বলছি, কারণ চুপ করে থাকতে পারছি না। অবশ্যই আমি হতাশ এবং দুঃখিত।’

তবে হতাশার মাঝেও আশাবাদী থাকার বার্তা দিয়েছেন তিনি।

নেইমার বলেন, ‘প্রতিদিন অনুশীলন করছি, ম্যাচ খেলছি। আমাদের লক্ষ্য আমরা অর্জন করব। বিশ্বকাপের আগে এখনো একটি শেষ সুযোগ আছে, আমার স্বপ্ন এখনো বেঁচে আছে।’

বর্তমানে সান্তোসে খেলছেন নেইমার, যেখানে নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তার আগে নিজেকে শতভাগ ফিট ও প্রস্তুত প্রমাণ করতে পারলেই কেবল দলে ফেরার সুযোগ পাবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

সব মিলিয়ে, নেইমারের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। তবে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনো ছাড়েননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ঈদের আগে রংপুরে মাছ-মুরগির দাম ঊর্ধ্বমুখী, সবজিতে স্বস্তি

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’, সেন্সর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোনের হামলা

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

১০

দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ ঠিক করল আর্জেন্টিনা

১২

ব্রাজিল দলে ডাক না পেয়ে যা বললেন নেইমার

১৩

ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’

১৪

৮ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

১৫

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

১৬

হবিগঞ্জে শাশুড়িকে হত্যা করল পুত্রবধূ

১৭

ইসরায়েলের ৫ বিদ্যুৎকেন্দ্রে হামলার ছক কষছে ইরান

১৮

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

১৯

বরিশাল মেডিকেলে আগুন, ২ রোগীর মৃত্যু

২০