RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

ছবিঃ সংগৃহীত

প্রথম লেগের মতো দ্বিতীয় লেগে বড় হার দেখতে হয়নি চেলসিকে। কিন্তু দুই লেগ মিলিয়ে বিধ্বস্ত হলো তারা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ৮-২ গোলে তাদের গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেই।

পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলে হেরেছিল চেলসি। গতকাল (মঙ্গলবার) স্ট্যামফোর্ড ব্রিজে হারের ব্যবধান ৩-০। ইউরোপে এটি তাদের যৌথভাবে সর্বোচ্চ ব্যবধানে হার।

চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে ষষ্ঠ মিনিটে বড় ভুল করেন মামাদো সার। প্রতিপক্ষের একটি লম্বা শট থামাতে পারেননি। সেই সুযোগে কভিচা কারাতখেলিয়া স্কোর করেন।

দুই দলের লড়াইয়ের নিষ্পত্তি ওই গোলেই হয়ে যায়। তবুও ১৪ মিনিটে ব্যবধান আরও বাড়ায় প্যারিস ক্লাব। বক্সের প্রান্তে ব্রাডলি বার্কোলা ফ্লিক করে জাল কাঁপান। ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের সেনি মায়ুলু বেঞ্চ থেকে উঠে আসেন। ১৯ বছর বয়সী মিডফিল্ডার চমৎকার স্ট্রাইকে তৃতীয় গোল করেন।

২০২০ সালে শেষ ষোলোর দুই লেগে বায়ার্ন মিউনিখের কাছে ৭-১ ব্যবধানে হারার পর আরেকটি বড় পরাজয়ের শিকার হলো চেলসি। তাদের অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারেনি দর্শকরা। খেলার শেষ ৩০ মিনিটে প্রায় সব দর্শকই স্টেডিয়াম ছেড়ে চলে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোনের হামলা

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ ঠিক করল আর্জেন্টিনা

ব্রাজিল দলে ডাক না পেয়ে যা বললেন নেইমার

ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’

৮ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

১০

হবিগঞ্জে শাশুড়িকে হত্যা করল পুত্রবধূ

১১

ইসরায়েলের ৫ বিদ্যুৎকেন্দ্রে হামলার ছক কষছে ইরান

১২

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

১৩

বরিশাল মেডিকেলে আগুন, ২ রোগীর মৃত্যু

১৪

আজ ১৮ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৮ মার্চ ২০২৬

১৬

ট্রাকের বেপরোয়া ধাক্কায়, কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি বিধ্বস্ত, আহত-৩

১৭

হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নাম

১৮

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করলেন বার্সার নতুন প্রেসিডেন্ট

১৯

বিশ্বকাপের আগে ম্যাচহীন আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

২০