RCTV Logo বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নাম

ছবিঃ সংগৃহীত

হঠাৎ করেই বদলে গেল সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত দেশাত্মবোধক সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর নাম। ছবিটির নতুন নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’। তবে হঠাৎ কেন এই নাম পরিবর্তন করা হলো, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। কারণ, ছবির নির্মাতারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

গত বছরের ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে এই ছবির টিজার প্রকাশ করেন সালমান খান। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। তবে টিজার প্রকাশের পর থেকেই ছবিটি ঘিরে বিতর্ক শুরু হয়। কারণ, সিনেমাটির প্রেক্ষাপট ২০২০ সালের গালওয়ান ভ্যালি ক্ল্যাশ, যেখানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

সিনেমায় ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের চিত্রায়ন দেখে আপত্তি তোলে চীনের পক্ষ। বেইজিংয়ের অভিযোগ, এই সিনেমার মাধ্যমে বিকৃত তথ্য তুলে ধরে জাতীয়তাবাদ উসকে দেওয়া হচ্ছে এবং চীনা সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে। চীনা সংবাদমাধ্যমেও ছবিটিকে ভারতের জাতীয়তাবাদী প্রচারণার ‘অস্ত্র’ বলে কটাক্ষ করা হয়েছে।

ছবিটিতে সালমান খানকে দেখা যাবে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে, যিনি গালওয়ান সংঘাতে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন।
এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রস্তুতিও নিয়েছেন অভিনেতা। শুটিংয়ের আগে কঠোর অনুশীলন, প্রেশার চেম্বারে প্রশিক্ষণ এবং খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনেন তিনি।

নতুন নাম নিয়ে কবে এবং কীভাবে ছবিটি মুক্তি পাবে, তা জানার অপেক্ষায় রয়েছেন সালমান খানের ভক্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নাম

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করলেন বার্সার নতুন প্রেসিডেন্ট

বিশ্বকাপের আগে ম্যাচহীন আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ঈদে গাড়ি চলাচল নিয়ে জরুরি নির্দেশনা

আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা কেন বাতিল হলো

ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ

জাতীয় পান্ডা দিবস আজ

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও গাঁজা জব্দ

১০

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান

১১

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

১৪

আজ পবিত্র শবেকদর

১৫

আজ ১৬ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৬ মার্চ ২০২৬

১৭

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় গৃহবধূর আত্মহত্যা

১৮

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

১৯

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা

২০