RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন

আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা কেন বাতিল হলো

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। রোববার এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচটি আয়োজনের জন্য নির্ধারিত ছিল লুসাইল স্টেডিয়াম, যেখানে ২০২২ বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল।

ম্যাচটিকে ঘিরে ফুটবল বিশ্বে ছিল বাড়তি আগ্রহ। কারণ, এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের নেতৃত্বাধীন দুই শক্তিশালী দলের।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান প্রতিবেশী কয়েকটি দেশে হামলা জোরদার করলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। এতে কাতারে ম্যাচ আয়োজন নিয়ে বড় ধরনের নিরাপত্তা শঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয় উয়েফা।

ম্যাচটি অন্য ভেন্যুতে আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছিল। স্পেনের রাজধানী মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এ ছাড়া ইতালিতে ম্যাচ আয়োজন বা দুই লেগে মাদ্রিদ ও বুয়েনস এইরেসে ম্যাচ খেলার বিকল্প পরিকল্পনাও আলোচনায় ছিল। কিন্তু সময়সূচি ও সমঝোতার অভাবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

ফলে সব দিক বিবেচনা করে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ফিনালিসিমার সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সেই ম্যাচে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নাম

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করলেন বার্সার নতুন প্রেসিডেন্ট

বিশ্বকাপের আগে ম্যাচহীন আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ঈদে গাড়ি চলাচল নিয়ে জরুরি নির্দেশনা

আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা কেন বাতিল হলো

ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ

জাতীয় পান্ডা দিবস আজ

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও গাঁজা জব্দ

১০

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান

১১

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

১৪

আজ পবিত্র শবেকদর

১৫

আজ ১৬ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৬ মার্চ ২০২৬

১৭

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় গৃহবধূর আত্মহত্যা

১৮

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

১৯

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা

২০